নির্বাচনী ইশতেহার
যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন
সকল প্রধান ও অভ্যন্তরীণ রাস্তার আধুনিকায়ন ও মেরামত। জলাবদ্ধতা নিরসনে কার্যকর ড্রেনেজ ব্যবস্থার নির্মাণ ও নিয়মিত রক্ষণাবেক্ষণ।
পরিবেশ ও জনস্বাস্থ্য
আধুনিক বর্জ্য প্রক্রিয়াকরণ প্ল্যান্ট স্থাপন ও নিয়মিত বর্জ্য অপসারণ ব্যবস্থা নিশ্চিত করা। টঙ্গী খাল ও অন্যান্য জলাধার দূষণমুক্ত করা।
শিক্ষা ও সংস্কৃতি
সকল শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা। কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করে যুবকদের কর্মসংস্থান উপযোগী করে তোলা।
স্বাস্থ্যসেবা
এলাকার হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবার মান উন্নত করা এবং সাধারণ মানুষের জন্য পর্যাপ্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। ওয়ার্ড-ভিত্তিক প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন।
আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা
মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত পরিবেশ নিশ্চিত করা। প্রতিটি ওয়ার্ডে কার্যকর কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু করা।
নাগরিক সুবিধা ও সেবা
গ্যাস, বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা। নতুন সংযোগ ও বিতরণ ব্যবস্থার ত্রুটি দ্রুত দূর করা।
কর্মসংস্থান ও শিল্প
টঙ্গীর শিল্পাঞ্চলের শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপত্তা ও জীবনযাত্রার মান উন্নয়নের জন্য কাজ করা। নতুন শিল্প ও বিনিয়োগ আকর্ষণ করে কর্মসংস্থান সৃষ্টি।
জলাবদ্ধতা ও নদী এবং খাল সুরক্ষা
নদী ও খালের অবৈধ দখল উচ্ছেদ করে নদীও খালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা এবং নদীর তীর সংরক্ষণ করা
ডিজিটাল ও স্মার্ট ওয়ার্ড
ওয়ার্ড অফিসগুলোতে দ্রুত নাগরিক সেবা নিশ্চিত করতে সকল সেবা ডিজিটাল প্ল্যাটফর্মে আনা এবং ফ্রি ওয়াইফাই জোন তৈরি করা।
আমার প্রকাশিত বই
ড. হাফিজুর রহমান
ড. হাফিজুর রহমান
ড. হাফিজুর রহমান